বিপিসি’র নতুন চেয়ারম্যান রফিকুল ইসলাম
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-০৯-২০২৬ ১২:১৪:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৯-২০২৬ ১২:৪৪:১২ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব নূর-এ-আলমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেয়া হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স