ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৯৮

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০৬:৪৫:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০৬:৪৫:৩১ অপরাহ্ন
​হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৯৮ ​ছবি: সংগৃহীত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৩ জন। গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জন।

এ সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৫ জন। ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৯৪ শিশুর মৃত্যু হলো।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ