রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৯-২০২৬ ০৩:০৩:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৯-২০২৬ ০৪:৫২:২১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা সংকটকে কেবল মানবিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থান শুধু দেশের ওপর বড় চাপই নয়, এটি এখন পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস (BIISS) অডিটোরিয়ামে ‘রোহিঙ্গা সংকট: উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গার মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান। এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বা ‘রাডারে’ আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে একটি জনপদ অনিশ্চয়তার মধ্যে থাকলে সেখানে নানা ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করতে পারে। তাই বিলম্ব না করে বিশ্বনেতাদের এই সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান মন্ত্রী।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স