ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ধরা পড়ল ১৪ কেজির কোরাল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০২:৪১:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০২:৪১:০৭ অপরাহ্ন
মেঘনায় ধরা পড়ল ১৪ কেজির কোরাল ছবি : সংগৃহীত
ভোলার মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি কোরাল। তবে বরফ সংকটের কারণে ঘাটে আনার আগেই মাছটি কিছুটা পচে যায়। পরে নিলামে ৭৫০ টাকা কেজি দরে সেটি সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে মাছটি নিয়ে আসেন জেলে খালেক মাঝি। পরে নিলামে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী শাকিল।

খালেক মাঝি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মেঘনায় কোরাল ধরার জালে মাছটি ধরা পড়ে। বরফ সংকটের কারণে আড়তে আনতে কিছুটা পচে যায়। পরে নিলামে ৭৫০ টাকা কেজি দরে সেটি কিনে নেন শাকিল।

মৎস্য ব্যবসায়ী শাকিল জানান, বরফ সংকটের কারণে মাছটিতে পচন ধরেছিল। নিলামে সাড়ে ১০ হাজার টাকায় কেনার পর ঘাটের ১৪ জন মৎস্য ব্যবসায়ী খাওয়ার জন্য ভাগ করে নেন।

বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তের ম্যানেজার সুরুজিত দাস জানান, বরফ সংকটের কারণে মেঘনায় ধরা পড়া মাছটিতে পচন ধরে। পরে নিলামে ৭৫০ টাকা কেজি দরে শাকিল ব্যাপারি মাছটি কিনে নেন। পরে ঘাটে কেটে ১৪ জন ব্যাপারি ভাগ করে নিয়ে যান।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ