এক সপ্তাহ পর খুলে দেওয়া হলো ঝুলন্ত সেতু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৯-২০২৬ ১২:২১:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৯-২০২৬ ১২:২১:০৭ অপরাহ্ন
ফাইল ছবি
রাঙামাটির ঝুলন্ত সেতুতে সাত দিন পর পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এর আগে গত শনিবার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে ঝুলন্ত সেতুর পাটাতন এক ফুট পর্যন্ত ডুবে গেলে নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার পর ধীরে ধীরে হ্রদে পানি কমতে থাকে। এতে ছয় দিন পর শুক্রবার ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে সেতু দৃশ্যমান হয়।
পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদে পানি কিছুটা কমে আসায় সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে।
গতকাল সেতু ঘষামাজা করে পর্যটকদের চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। শনিবার সকাল থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পর্যটকরা আবারও ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স