ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ১১:২২:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ১১:২২:২৫ পূর্বাহ্ন
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত ফাইল ছবি
রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ