রাজারহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৯-২০২৬ ০৩:০০:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৯-২০২৬ ০৩:০০:৫৪ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
কুড়িগ্রামের রাজারহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথির তাৎপর্য নিয়ে আলোচনা সভায় মন্দিরের সাধারণ সম্পাদক সরকার অরুণ যদুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও শহিদুল ইসলাম ব্যাপারী, বিএনপি নেতা টিটু, রাজারহাট থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রেজওয়ানুল ইসলাম রেজা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক সুশীল চন্দ্র সরকার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ন্যায়, সত্য, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের ওপরও তারা গুরুত্বারোপ করেন।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা, গীতাযজ্ঞ, নামযজ্ঞ ও পুষ্পাঞ্জলিসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স