শিশুদের বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান ডা. জুবাইদার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৯-২০২৬ ০৭:১৯:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৯-২০২৬ ০৭:১৯:০৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে পাঠাগার ছড়িয়ে দিতে হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়ুক এই পাঠাগার। শিশু-কিশোরদের মধ্যে গড়ে উঠুক বই পড়ার অভ্যাস।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম নিয়ে লেখা বইগুলো শিশু-কিশোরদের আরও বেশি অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ছোটদের মধ্যে ন্যায়পরায়ণতা, নিষ্ঠা ও সততার চর্চা গড়ে উঠলে এর প্রতিফলন বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে দেখা যাবে।
জুবাইদা রহমান আরও বলেন, বই ও পাঠাগারকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করা জরুরি। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা আরও শক্তিশালী হবে।
বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স