আব্রাহাম লিংকনের তলদেশে মরিচা, অবাক দর্শনার্থীরা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-০৯-২০২৬ ০৩:১৪:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৯-২০২৬ ০৪:১১:৪৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
২০০ দিনের বেশি সময় সাগরে থাকার পর যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের বাহ্যিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) থাইল্যান্ডের উপকূলে নোঙর করা রণতরীটি দেখতে গিয়ে এর তলদেশে বড় আকারের মরিচা দেখে অবাক হয়েছেন স্থানীয়রা।
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে আব্রাহাম লিংকন। এরপর দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করে রণতরীটি মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ও নৌ-অবরোধে অংশ নেয়।
দীর্ঘ ২৮৬ দিন সমুদ্রে থাকার কারণেই রণতরীটির পানির নিচের অংশে মরিচা ধরেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আগের ছবিতে ঝকঝকে দেখা গেলেও বর্তমানে রণতরীটির তলদেশের বিভিন্ন অংশে রঙ উঠে মরিচা পড়তে দেখা যাচ্ছে।
মার্কিন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন কার্ল স্কুসজার জানিয়েছেন, কোনো জাহাজ ৬০ দিন বা তার বেশি সময় সমুদ্রে মোতায়েন থাকলে পানির নিচের অংশে মরিচা ধরা অস্বাভাবিক নয়। লিংকনের মতো যুদ্ধজাহাজ দীর্ঘ সময় অভিযানে থাকলে নিয়মিতভাবে মরিচা পরিষ্কার ও রং করার সুযোগও থাকে না।
তিনি বলেন, এ ধরনের কাজ করতে হলে ক্রুদের পানির স্তর পর্যন্ত নামতে হয়। এরপর মরিচা পরিষ্কার করে নতুন করে রং করতে হয়। পুরো কাজ শেষ করতে প্রায় ৩০ দিন সময় লাগতে পারে।
তবে রণতরীটি থাইল্যান্ডে অবস্থানকালে এর গুরুত্বপূর্ণ কিছু অংশের রক্ষণাবেক্ষণের কাজ করা হতে পারে বলে জানিয়েছেন সাবেক এই নৌ কর্মকর্তা।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স