ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৩:০৪:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৩:০৪:৪৮ অপরাহ্ন
বাগেরহাটে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনের মাঠে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। সম্পর্কে তারা আপন দুই ভাই।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ইয়াদ জানান, বুধবার দুপুরে দুই ভাই মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ জানান, নিহতদের খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ