ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝরলো আরও পাঁচ প্রাণ, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৬:১৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৭:৫৮:১৮ অপরাহ্ন
ঝরলো আরও পাঁচ প্রাণ, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল ​ফাইল ছবি
দেশ হাম আর ডেঙ্গুতে মৃত্যুর মিছিল বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৭৮ জন, বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা বিভাগে ২৪৬ জন, ময়মনসিংহ বিভাগের ৮৭ জন, রাজশাহী বিভাগের ১১৪ জন, সিলেট বিভাগের ৫ জন, এবং রংপুর বিভাগের ৩৪ জন রোগী রয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জনে।

এদিকে, দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর সকাল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​হাম উপসর্গে আরো ছয়জনের মৃত্যু


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ