ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন: দুলু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৪:২৩:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৪:২৩:৪৮ অপরাহ্ন
​যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন: দুলু ​ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। স্বৈরাচার এরশাদ, স্বৈরাচার হাসিনা বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। ওয়ান ইলেভেনের সময় তত্ত্বাবধায়ক সরকারও বিএনপিকে নিশ্চিহ্ন করতে অনেক চেষ্টা করেছিল। তবে তারা কেউও বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি, তারা নিজেরাই নিশ্চিহ্ন গেছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

হুইপ দুলু আরও বলেন, যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউ-ই টিকে থাকতে পারেনি। বিএনপি জনগণের দল। জনগণের সমর্থন নিয়েই বিএনপি বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বিএনপি নিশ্চিহ্ন হয়নি। বিএনপি আরো সংগঠিত হয়েছে। যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ