সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৯-২০২৬ ১২:৫৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৯-২০২৬ ১২:৫৬:১৭ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
গত তিন দিনে সুন্দরবনের বিভিন্ন এলাকায় র্যাব-৬-এর উদ্যোগে আয়োজিত কার্যক্রমে তারা আত্মসমর্পণ করেন।
সুন্দরবনে চারটি জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬-এর কাছে আত্মসমর্পণ করেছেন।
গত তিন দিনে সুন্দরবনের বিভিন্ন এলাকায় র্যাব-৬-এর উদ্যোগে আয়োজিত কার্যক্রমে তারা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই/আফজাল বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছেন। তাদের মধ্যে চার বাহিনীর প্রধানও রয়েছেন।
সুন্দরবনে জলদস্যুতা নির্মূল ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবে তাদের আত্মসমর্পণ করানো হয়েছে।
র্যাব-৬ (খুলনা)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, "জলদস্যুদের আত্মসমর্পণ করানোর কার্যক্রম ও অভিযান এখনও চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।"
তিনি বলেন, সুন্দরবনে জলদস্যুতা নিয়ন্ত্রণ ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আত্মসমর্পণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স