ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৭:০১:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৭:০১:৪৮ অপরাহ্ন
​রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী ​ছবি: সংগৃহীত
সবকিছু বিবেচনা করেই রোজার পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সব বিবেচনা করেই রোজার পরেই পরীক্ষা নেওয়া হবে। আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে মন্ত্রণালয়। এ শিক্ষার কী কী দুর্বলতা রয়েছে, সেগুলো সরকার জানে।

অনেক শিক্ষক প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টিও সমাধানে কাজ করা হচ্ছে। জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে চীনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশ্বজুড়ে এ খাতে তাদের অনেক সফলতা আছে। চীনের অভিজ্ঞতা কীভাবে বাংলাদেশে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই দেশটির আমন্ত্রণে এ সফর করা হয়েছে।

তিনি আরও বলেন, কারিগরি শিক্ষকদের আরও প্রশিক্ষিত করার লক্ষ্যে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, দেশে অনেক চীনা কোম্পানি রয়েছে। সেখানে দক্ষ জনবল সরবরাহ করতে চায় বাংলাদেশ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করতে চায় সরকার।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ