ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৩:৪৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৩:৪৯:০৪ অপরাহ্ন
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ত্রিশাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত চারজনকে গুরুতর অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট টিম ঘটনাস্থলে আসছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাচ্ছিল। ঠাকুরবাড়ির মোড়ে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ