ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১২:৫৯:১১ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১২:৫৯:১১ অপরাহ্ন
বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায় ফাইল ছবি
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি এলাকায় প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেঘনাঘাট সাব-জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঝাউচর ও কান্দারগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

আবার কাজের প্রয়োজনে নির্ধারিত সময়ের কিছুটা কম-বেশিও হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ