হাম উপসর্গে আরও চার মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৮-২০২৬ ০৫:০২:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৬ ০৫:২৬:২৮ অপরাহ্ন
ফাইল ছবি
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি পরিস্থিতিতে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৭ জনে।
রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট ৯৬৭ জনের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৬৮ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ৫১৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত দেশে হামের উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে হামের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স