ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় ম্যানগ্রোভ কনভেনশন অনুষ্ঠিত

উপকূল রক্ষায় ম্যানগ্রোভ বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৩:০৫:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৩:০৫:৫১ অপরাহ্ন
উপকূল রক্ষায় ম্যানগ্রোভ বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কুয়াকাটায় ম্যানগ্রোভ কনভেনশন -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদি সংগঠন ইয়ুথ ফর ওসান আয়োজিত এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি এই কনভেনশনে ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন। কুয়াকাটার প্রেসিডেন্ট পার্ক মিলনায়তনে এই কনভেনশনে সভাপতিত্ব করেন পরিবেশবাদি সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্যসচিব শরীফ জামিল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসাইন চৌধুরী,  বরিশাল কোস্টাল সার্কেলের কনজারভেটর ড. মোল্লা রেজাউল করিম, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান,  বিভাগীয় বন কর্মকর্তা ( পটুয়াখালী)  ড. মো: জাহিদুর রহমান মিয়া, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, পরিবেশ সাংবাদিক মাহমুদ রাকিব,  কৃষকমৈত্রী কেন্দ্রীয় সদস্য মর্জিনা বেগম। 

বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ ফর ওসান এর নির্বাহী পরিচালক আহসান রণি। স্বাগত বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কলাপাড়ার সমন্বয়কারী ও গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু। পরিবেশ আন্দোলন ও নদী রক্ষা আন্দোলন সংস্থা ওয়াটার কিপার্স বাংলাদেশ, মিশন গ্রীণ বাংলাদেশ এবং বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন ( বিবিসিএফ) যৌথভাবে আয়োজিত এই কনভেনশনে তরুণ, যুবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার আড়াই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, " ম্যানগ্রোভ ধ্বংস নয়, রক্ষা করতে হবে "।

পরবর্তীতে ম্যানগ্রোভ রক্ষায় যুব ও তরুণ সমাজের করণীয় নির্ধারণে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ