ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​লোডশেডিং: নাটোরে বিসিক শিল্পনগরীতে দিনে ক্ষতি ২০০ কোটি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০১:৩২:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০১:৩৮:১৩ অপরাহ্ন
​লোডশেডিং: নাটোরে বিসিক শিল্পনগরীতে দিনে ক্ষতি ২০০ কোটি ​ছবি: সংগৃহীত
ঘনঘন লোডশেডিংয়ে উৎপাদন অর্ধেকে নেমে গেছে নাটোরের বিসিক শিল্পনগরীতে। বিকল্প হিসেবে জেনারেটর ব্যবহারে বেড়েছে খরচ। ব্যবসায়ীদের দাবি, দিনে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ২০০ কোটি টাকা। ডাল মিল ব্যবসায়ী বিশ্বজিৎ চৌধুরী জানান, লোডশেডিংয়ের কারণে টাকা ৬০০ আমার ঠিকই যায় কিন্ত আমরা তাদের কাছ থেকে ৩-৪ ঘণ্টা সার্ভিস পাই । 

কারখানার মালিকরা জানান, সারাদিনে আমরা ৪ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছি। এক্ষেত্রে আমাদের শ্রমিকদের সমস্যা, আমাদের সমস্যা, প্রোডাকশন কম হচ্ছে। শ্রমিকদের কিন্তু ঠিকই বেতন-ভাতা দেয়া লাগে কিন্তু আমরা উৎপাদন করতে পারি না। যে কারণে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি।

শ্রমিকরা জানান, কাজ না হওয়ার কারণে ঠিকমত বেতন দিতে চায় না, সময়মত যাইতে দেয় না, আবার একটু বেশি সময় খাটিয়ে নেয়।

উদ্যোক্তারা বলছেন, বিদ্যুতের অভাবে অনেক কারখানায় উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। প্রতিদিন ক্ষতি হচ্ছে অন্তত পাঁচ কোটি টাকার। বিষয়টি নিয়ে অবগত বিসিক কর্তৃপক্ষ, যাদের কাছেও নেই সমাধান। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি দাবি, যোগান সাপেক্ষে দেয়া হচ্ছে বিদ্যুৎ।

নাটোর বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, এভাবে যদি চলতে থাকে তাহলে অল্প দিনের ভেতরেই বিসিকের সকল ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

নাটোর জেলা বিসিকের উপব্যবস্থাপক মেহেদী হাসান জানান, এখানে যেন নতুন করে আলাদাভাবে সাব-স্টেশন প্রদান করা হয় । সাব-স্টেশন প্রদান করা হলে শিল্প নগরীতে সুন্দরভাবে প্রডাকশনটা অব্যাহত থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম কেএম মেসবাহ উদ্দিন জানান, এখন যেভাবে আছে সেভাবে থাকলে জনগণ তার প্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ পাবে, এবং এ ব্যাপারে সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছে অতিদ্রুত এটি একটি গ্রহণযোগ্যতার পর্যায়ে চলে আসবে।

নাটোর বিসিক শিল্প নগরীতে প্লট রয়েছে ১০৪ টি।‌ যেখানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন খাতের ২৬ টি কারখানা। সবমিলিয়ে দিনে ক্ষতি হচ্ছে দুইশ কোটিরও বেশি টাকা। সূত্র: চ্যানেল ২৪

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ