সারে সংকট নয়, সরবরাহে কিছু সমস্যা রয়েছে: খাদ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৮-২০২৬ ০৪:০৫:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৮-২০২৬ ০৪:০৫:০৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
দেশে সারের সংকট নেই, সরবরাহে কিছু সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পর্যাপ্ত খাদ্য মজুত রাখাই খাদ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জভ খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য সারা দেশে খাদ্য গুদাম ও সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করা হবে।
তিনি আরও বলেন, দুর্যোগ বা যেকোনো জরুরি পরিস্থতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা এবং একই সঙ্গে নিরাপদ খাদ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় পর্যায়সহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
সার সংকটের কারণে খাদ্য উৎপাদন ব্যহৃত হওয়ার আশঙ্কা রয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। তবে সরবরাহ ও সঠিক ব্যবহারে কিছু সমস্যা রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স