ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরকে কুপিয়ে হত্যার ১৭ ঘণ্টা পর থানায় জামাই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০১:৩৯:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০১:৩৯:০২ অপরাহ্ন
শ্বশুরকে কুপিয়ে হত্যার ১৭ ঘণ্টা পর থানায় জামাই ফাইল ছবি
গাজীপুরের কালীগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যার ১৭ ঘণ্টার পর থানায় আত্মসমর্পণ করেছেন জামাই। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা ২৮ মিনিটে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিক অভিযুক্তের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে শীতলক্ষ্যা নদীর ঘাটে খুনের ঘটনা ঘটে।

নিহত মজিদ মোড়ল (৬৫) স্থানীয় আলফু মোড়লের ছেলে। মেয়ের জামাই মোজাম্মেল হোসেন মোজা (৩২) উত্তর জামালপুর গ্রামের নওয়াব আলীর ছেলে। মজিদ মোড়ল জামালপুর বাজারে দোকানে কলা বিক্রি করতেন।

ঘাতক মোজা স্থানীয়ভাবে মাদক সেবন ও কারবারের সঙ্গে যুক্ত। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে মজিদ মোড়লের মেয়েকে মোজাম্মেল হোসেন মোজা বিয়ে করেন। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সাত দিন আগে মোজার স্ত্রী বাবার বাড়িতে চলে আসেন। এরপর মেয়ের বাবা মেয়ের জামাইকে এলাকার লোকজন নিয়ে এসে মেয়েকে নিতে বলেন।

 এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত মেয়ের জামাই বিকেল ৫টার দিকে জামালপুর বাজারে শ্বশুরকে কলা বিক্রি করার সময় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে ঘটনাস্থলের সঙ্গে নোভা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে বিল্লাল হোসেন বলেন, খুনি আমার ছোট বোনের জামাই। আমার বোন সাত দিন আগে আমাদের বাড়িতে এসেছিল। বাবা জামাইকে এলাকার লোকজন নিয়ে এসে বিরোধ মীমাংসা করে আমার বোনকে নিয়ে যেতে বলেছিলেন।

এতে ক্ষিপ্ত হয়ে জামাই আমার বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম বলেন, মেয়ের জামাই শ্বশুরকে খুন করেছে। বিষয়টি আমি জানি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ