ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৮-২০২৬ ১১:৩৭:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৯-০৮-২০২৬ ১১:৩৭:৫০ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ-১-এর নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ হাদিস বলেন, বৃষ্টির কারণে সৃষ্ট শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স