ঢাকা ওয়াসা বোর্ডে সদস্য হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আব্দুল হাই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৮-২০২৬ ১২:০৫:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৮-২০২৬ ১২:০৫:৫৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকা ওয়াসা বোর্ডে পৌর কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে মুহাম্মদ আব্দুল হাইকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জারি করা এক সরকারি আদেশে জানানো হয়, “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬”-এর ধারা ৬(১) অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
মুহাম্মদ আব্দুল হাইয়ের পিতা তোফাজ্জল হোসেন ও মাতা ফিরোজা খাতুন। তাজর ঠিকানা ১১৯/৬, হামদার্দের গলি, তেজকুনী পাড়া, তেজগাঁও, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা।
সরকারি আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স