ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যায় এখনো বাংলাদেশির হতাহতের খবর নেই: রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১১:৩৬:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১২:০২:১৮ অপরাহ্ন
নেপালে বন্যায় এখনো বাংলাদেশির হতাহতের খবর নেই: রাষ্ট্রদূত ​কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত
নেপালের বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, এখনো কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা খোঁজখবর রাখছি।

বন্যায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। নিখোঁজদের দ্রুত উদ্ধার ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

নেপালের ভয়াবহ বন্যায় এখনো পর্যন্ত ১৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক। এর মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। এদিকে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ