ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​সাতসকালে গাজীপুরে ১২ ঝুটের গোডাউনে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১১:৩২:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১১:৩২:৩৮ পূর্বাহ্ন
​সাতসকালে গাজীপুরে ১২ ঝুটের গোডাউনে আগুন ​ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ১২টি ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে এদিন ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দেওলিয়াবাড়ী এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নেভাতে কিছুটা সমস্যা হচ্ছিল।

তিনি জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ