কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-০৮-২০২৬ ০৪:২১:২২ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৮-২০২৬ ০৪:২৭:২০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কাঠমিস্ত্রিকে কাজ করিয়ে টাকা না দেওয়া, মারধর করার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগকারী কাঠমিস্ত্রির নাম রাজ কাপুর শর্মা।
সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি বেহালা থানার দ্বারস্থ হয়েছেন। এমন খবরই প্রকাশ করেছেন কলকাতার সংবাদমাধ্যম।
জানা গেছে, সোহমের বাড়িতে আলমারি তৈরি করার কাজ করছিলেন ওই কাঠমিস্ত্রি। কাজ শেষ হয়ে যাওয়ার পর পারিশ্রমিক চাইতে গেলে ওই ব্যক্তিকে মারধর করা হয়। অতঃপর অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বেহালা থানার দারস্থ হন ওই ব্যক্তি।
পুলিশের কাছে রাজকুমার জানান, গত ১২ মে সোহমের বাড়িতে আলমারি বানানোর কাজ পেয়েছিলেন তিনি। ৫৫ হাজার টাকায় চুক্তি হয়। কাজের জন্য ওই ব্যক্তিকে অগ্রিম ৩০ হাজার টাকা দেওয়া হয়। কাজ যখন প্রায় শেষের দিকে তখন আরও দুটি আলমারি তৈরি করতে বলা হয়। পরবর্তী কাজ ও অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরে যখন অভিনেতার কাছে টাকা চাওয়া হয় তখন উনি টাকা দিতে অস্বীকার করেন।
অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, টাকা চাওয়া হলে শুধুমাত্র সেটা দিতে অস্বীকার করা হয় তা নয়, অকথ্য ভাষায় গালিগালাজ করেন অভিনেতা। এমনকি হাতাহাতিও হয়। তবে শুধু সোহমের বিরুদ্ধে নয়, অভিনেতার দেহরক্ষী তোতন সর্দারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই গোটা ঘটনায় মুখ খোলেননি সোহম।
এর আগেও গত জুলাই মাসে এক ব্যবসায়ী সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানায়। ওই ব্যক্তির বক্তব্য অনুযায়ী, সোহম ৬৮ লক্ষ টাকা নিয়েছিলেন কিন্তু সেটা ফেরত দেওয়া তো দূরের কথা টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেন তিনি। আরামবাগের বাসিন্দা শেখ সাহিদ ইমাম এই গোটা ঘটনায় টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স