ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত?

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৩:৫৫:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৩:৫৫:৫০ অপরাহ্ন
​ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? ​ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা অজিত কুমার ইউরোপে উচ্চগতির গাড়ি রেসিংয়ে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় তিনি অক্ষত রয়েছেন। Movies

‘ডিএইচ অনলাইন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে চলমান ‘এশিয়াণ লে মেনস সিরিজ’ ও Michelin Le Mans Cup-এর একটি রেসে অংশ নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

রেস চলাকালে অজিতের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয় বলে জানা গেছে। দুর্ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো দেখে অজিতের ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তবে দুর্ঘটনাটি ভয়াবহ মনে হলেও অজিত কুমার এতে কোনো ধরনের গুরুতর আঘাত পাননি। দুর্ঘটনার পর তিনি নিরাপদেই রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উচ্চগতির রেসিংয়ে অজিতের দুর্ঘটনার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালে ইতালিতে জিটি-ফোর ইউরোপিয়ান সিরিজ-এ অংশ নেওয়ার সময়ও তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেবারও অক্ষত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই মোটরস্পোর্টসের প্রতি অজিতের গভীর আগ্রহ রয়েছে। পেশাদার রেসিংয়েও নিয়মিত অংশ নেন তিনি।

অজিতের পরবর্তী সিনেমা ‘ডেয়ার ডেভিল’ পরিচালনা করছেন আদিক রবিচন্দ্রন। এতে তার বিপরীতে থাকছেন শ্রীলীলা।

সিনেমাটির মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অজিতের স্ত্রী শালিনী অজিত কুমারের। ২০২৬ সালের সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মুক্তির সম্ভাব্য সময় ২০২৭ সাল।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ