শাকিল-রূপার সম্পদের হিসাব তলব
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৮-২০২৬ ০৬:১৯:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৮-২০২৬ ০৭:০৯:৫৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক আদেশে তাঁদের ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক দুটি নোটিশ জারি করা হয়েছে। এতে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে তাঁদের নিজ নামে এবং স্ত্রী বা স্বামী ও নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে থাকা যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ জমা দিতে বলা হয়েছে।
নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে কমিশনের কাছে সম্পদ বিবরণী দাখিল করতে হবে।
দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে ব্যর্থ হলে অথবা ভুল কিংবা মিথ্যা তথ্য দিয়ে বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
শাকিল আহমেদ ও ফারজানা রূপা দীর্ঘদিন একাত্তর টেলিভিশনে সাংবাদিকতা করেছেন। শাকিল আহমেদ সেখানে বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আর ফারজানা রূপা বিশেষ সংবাদদাতা ও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেন।
২০২৪ সালের ৮ আগস্ট একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। পরে একই বছরের ২১ আগস্ট তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স