ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাপার (জাফ‌র) মহাসচিব নাহিদ, কো-চেয়ারম‌্যান লিংকন ও আব্বাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১১:৪৯:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১১:৪৯:০৫ পূর্বাহ্ন
জাপার (জাফ‌র) মহাসচিব নাহিদ, কো-চেয়ারম‌্যান লিংকন ও আব্বাস ছবি : সংগৃহীত
বিএনপি’র নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিকদল জাতীয় পার্টির (কাজী জাফর)  নতুন মহাসচিব নিযুক্ত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদ। এছাড়া দল‌টির সদ‌্য বিদায়ী মহাস‌চিব আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান কো-চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছেন।

রোববার (২৩ আগস্ট) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা জানান, অভিজ্ঞ চেয়ারম‌্যা‌নের দিকনি‌র্দেশনায় নতুন কো-চেয়ারম‌্যান ও মহাস‌চি‌বের নেতৃ‌ত্বে জাতীয় পা‌র্টি আরও এগিয়ে যা‌বে। গণতা‌ন্ত্রিক সমৃদ্ধশালী সোনার বাংলা গড়‌তে বিএন‌পি জোট সরকা‌রের প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের হাত‌কে শ‌ক্তিশালী কর‌বে। 

গত শনিবার (২২ আগস্ট) খিলগাঁওয়ের দলটির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেকমন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দ‌লের শীর্ষ পর্যা‌য়ের নেতা আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খানকে কো-চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদকে দ‌লের মহাস‌চিব করার সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন, দল‌টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মাওলানা রুহুল আমিন, আলহাজ্ব সেলিম মাস্টার, ব্যারিস্টার জুবায়ের হায়দার, ভাইস চেয়ারম্যান কামরুল হুদা, যুগ্ম মহাসচিব এ. এস. এম. শামীম, কাজী মোহাম্মদ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি গাজী ওমর ফারুক, এ ইউ এম মামুন চৌধুরী, মো. মহসীন মিয়া, জাতীয় যুব সংহতির আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, এ. কে. এম. মাইনুল হক, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ ও  সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ নেতারা। 

দ‌লের নতুন মহাস‌চিব কাজী মো. নাহিদ জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান কাজী জাফর আহম‌দের ভা‌তিজা।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ