যমুনার এক কাতল ৪৬ হাজারে বিক্রি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৮-২০২৬ ০৪:৫৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৮-২০২৬ ০৪:৫৮:৫০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২২ আগস্ট) কাতলটি বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ।
এর আগে এদিন ভোরে মানিকগঞ্জের শিবালয় থানার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীতে বিশাল আকারের ওই কাতল মাছটি গোপাল হালদার নামের এক জেলের জালে ধরা পড়ে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলে গোপাল হালদারের কাছ থেকে দুই হাজার ২০০ টাকা কেজিদরে মাছটি কিনে নিই। পরে অনলাইনে যোগাযোগ করে কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে চট্টগ্রাম মহানগর এলাকার সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির কাছে মাছটি ৪৬ হাজার টাকায় বিক্রি করেছি।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স