ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীর কাছে দোয়া চাইলেন নতুন তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৪:১৫:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৪:১৫:২৩ অপরাহ্ন
দেশবাসীর কাছে দোয়া চাইলেন নতুন তথ্যমন্ত্রী ছবি : সংগৃহীত
নতুন দায়িত্ব পেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, দোয়া করবেন—যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে ভালোভাবে কাজ করতে পারি।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এবং চ্যালেঞ্জ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো মাত্রই দায়িত্ব পেয়েছি। কাল থেকে অফিস শুরু করব। তখনই বুঝতে পারব, এই মন্ত্রণালয়ের কাজের পরিধি কত বড় এবং প্র্যাকটিক্যালি কী কী প্রবলেম আসে।

“তবে, আমার বিশ্বাস আছে, আপনারা সবাই সহযোগিতা করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে ভালোভাবে কাজ করতে পারব।”- যোগ করেন পার্থ।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ