ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৩:৩২:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৩:৩২:৩১ অপরাহ্ন
কলকাতায় নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে ছবি : সংগৃহীত
ভারতের কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১২ টা ২০ মিনিটে দিকে ভোমরা স্থলবন্দরে তার মরদেহ পৌঁছায়।

পরবর্তীতে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আলিমুজ্জামানের প্রতিবেশি বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমানের চাচা ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বিকেলে আছরের নামাজের পর আলিমুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্যসহ সাভারের আহমেদ বাবুর মরদেহ এখনো কলকাতার হিমঘরে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরপর অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো দেশের নিয়ে আসা হবে।

নিহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ পাসপোর্টের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ