ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৮-২০২৬ ০৩:০৬:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৮-২০২৬ ০৩:০৬:৫৪ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত মেয়েটির বাবা। শুক্রবার(২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুসাইফা আক্তার(১২)।
প্রত্যক্ষদর্শীরা জানান— সম্পা বেগম, তার মেয়ে নুসাইফা আক্তার ও বাবা ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তারা জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় মেয়েটির বাবা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। এতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স