ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব তেলের বাজারে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১০:৪৭:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১১:০৫:১১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব তেলের বাজারে ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম এখনো চড়া রয়েছে।  শুক্রবার (২১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩.৮২ ডলারে দাঁড়িয়েছে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬ সেন্ট বা ০.০৬ শতাংশ কমে ৮৬.৭৮ ডলার হয়েছে।

চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে তেলের দাম উর্ধ্বমুখী রয়েছে। 

গত পাঁচ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৮ শতাংশের বেশি বেড়েছে। এতে উভয় ধরনের তেলের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এর আগে সর্বশেষ কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ