রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ আজই: সিইসি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৮-২০২৬ ০৬:২৮:১২ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৮-২০২৬ ০৬:২৮:১২ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট আজকেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ‘নির্বাচনি কর্তা’ প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, সংসদে সবার সহযোগিতা পেয়েছি। ঐতিহাসিক নির্বাচন হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের ডেলিভারিটাও ঐতিহাসিক। আমরা ওখান থেকে চলে এসেছি আজকেই গেজেট প্রকাশ করা হবে। সবাই মিলে সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি।
এর আগে সিইসি সংসদ ভবনে ফলাফল ঘোষণা করে জানান, নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯, ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ও কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স