উপসাগরীয় অঞ্চল থেকে ৬০ দিনে ৩৭৪ মিলিয়ন ব্যারেল তেল রফতানি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২০-০৮-২০২৬ ০৩:৪৬:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৮-২০২৬ ০৩:৪৬:৪৫ অপরাহ্ন
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ৬০ দিনের সমঝোতা স্মারক কার্যকর থাকাকালে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহন প্রায় তিন গুণ বেড়েছিল। তবে এই সরবরাহ বৃদ্ধির হার যুদ্ধপূর্ব সময়ের স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম ছিল।
বুধবার (১৯ আগস্ট) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা চলাকালীন ৬০ দিনে উপসাগরীয় অঞ্চল থেকে মোট ৩৭ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রফতানি হয়েছে, যা দৈনিক হিসেবে গড়ে প্রায় ৬১ লাখ (৬.১ মিলিয়ন) ব্যারেল। এর আগে এপ্রিল থেকে সমঝোতা স্বাক্ষরের আগ পর্যন্ত দৈনিক গড় রফতানি ছিল মাত্র ২৩ লাখ ব্যারেল। তবে বৃদ্ধি সত্ত্বেও এই প্রবাহ ২০২৫ সালে হরমুজ প্রণালি দিয়ে দৈনিক পরিবাহিত দেড় কোটি (১৫ মিলিয়ন) ব্যারেলের তুলনায় মাত্র ৪০ শতাংশের কাছাকাছি পৌঁছাতে পেরেছে।
আন্তর্জাতিক বাণিজ্য গোয়েন্দা সংস্থা কেপলারের বৈশ্বিক অপরিশোধিত তেল ও ভূরাজনৈতিক বাজার ডেটা প্রধান ইমানুয়েল বেলোস্ট্রিনো জানান, মোট সরবরাহের অর্ধেকেরও বেশি সম্পন্ন হয়েছে চুক্তির প্রথম তিন সপ্তাহে। চুক্তি শেষ হওয়ার দিকে প্রবাহ ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসে। স্থায়ী কোনো শান্তিচুক্তি ছাড়াই ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সমঝোতাটির মেয়াদ গত সোমবার শেষ হয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স