হাম উপসর্গে আরও চার মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৮-২০২৬ ০৪:২৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৮-২০২৬ ০৪:২৬:৩৮ অপরাহ্ন
ফাইল ছবি
দেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার (১৯ আগস্ট) সকাল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩১ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৫ হাজার ৭১১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২২ হাজার ৮০৫ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন চারজন। ফলে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি পর্যবেক্ষণ ও আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স