ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​হামে ৯১৮ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৪:৪২:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৭:২৮:০১ অপরাহ্ন
​হামে ৯১৮ শিশুর মৃত্যু ​ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জনে।

মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশিত অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ তিনজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৯ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ৯৯ জন। ফলে উপসর্গ ও নিশ্চিত—দুই ধরনের মৃত্যু মিলিয়ে মোট প্রাণহানি পৌঁছেছে ৯১৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২১ হাজার ৮৮০ জন।

দেশজুড়ে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ