ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​অসুস্থতার কারণে দায়িত্ব ছাড়তে চান পিএসসি চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৩:৫৬:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৩:৫৬:২০ অপরাহ্ন
​অসুস্থতার কারণে দায়িত্ব ছাড়তে চান পিএসসি চেয়ারম্যান ​ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। অসুস্থতার কারণে দায়িত্ব চালিয়ে যেতে অনাগ্রহী হওয়ায় তিনি পদত্যাগের কথা ভাবছেন বলে জানিয়েছে পিএসসি।

মঙ্গলবার (১৮ আগস্ট) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ। এ কারণে দায়িত্বে থাকতে তিনি আগ্রহী নন এবং পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন।

তবে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি প্রজ্ঞাপনও জারি করা হয়নি।

২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময়ে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।

এর আগে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। পরে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ