এসএসসি পাসেই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-০৮-২০২৬ ০৩:৪৭:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৮-২০২৬ ০৩:৪৭:১৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি তাদের টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: সৈনিক
শাখার নাম: টেকনিক্যাল শাখা, ট্রেড-১
শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি।
বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৭-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী
চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদরাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ৩.০০ থাকতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নিম্নে উল্লেখিত বিষয়ে ৩ মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে।
আবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬ তারিখ
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীর এই http://sainik.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচন পদ্ধতি: কয়েকটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সাক্ষাৎকার।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স