ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তদের দাপটে বিস্মিত পন্টিং

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৩:১৯:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৩:২০:০১ অপরাহ্ন
শান্তদের দাপটে বিস্মিত পন্টিং ​ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে বিস্মিত সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। ডারউইনে নাজমুল হোসেন শান্তর দলের দাপুটে পারফরম্যান্স তাকে এতটাই অবাক করেছে যে, বাংলাদেশের কাছ থেকে এমন ক্রিকেট প্রত্যাশাই করেননি বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে নিজের বিস্ময় প্রকাশ করে পন্টিং বলেন, ‘সত্যি বলতে, বাংলাদেশ এত ভালো ক্রিকেট খেলবে, আমি ভাবিনি। বাংলাদেশ দল সত্যিই আমাকে অবাক করেছে।’

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এসেছে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে। ম্যাচের শুরু থেকেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দারুণ নিয়ন্ত্রণ দেখিয়েছে বাংলাদেশ। ফলে পুরো ম্যাচে অস্ট্রেলিয়াকে খুব একটা স্বস্তিতে থাকতে দেয়নি তারা।

বিশেষ করে বাংলাদেশের বোলারদের শৃঙ্খলাবদ্ধ বোলিং অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে বারবার চাপে ফেলেছে। হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বোলিং আক্রমণ স্বাগতিকদের দুই ইনিংসেই বড় সংগ্রহ গড়তে দেয়নি।

অন্যদিকে বাংলাদেশের ব্যাটাররাও প্রয়োজনের সময় দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়েছেন। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর যে দলকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল, তারাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে।

পন্টিংয়ের বিস্ময়ের জায়গাটিও মূলত এখানেই। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তাদের নিজেদের কন্ডিশনে বাংলাদেশ যেভাবে চার দিনেই ম্যাচ শেষ করেছে, সেটি টাইগারদের টেস্ট ক্রিকেটের সামর্থ্যকে নতুনভাবে সামনে এনেছে।

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস বাংলাদেশের এই জয়কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। আইসিসির দুই স্তরের টেস্ট ব্যবস্থা পুনর্বিবেচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আইসিসির দুই স্তরের টেস্ট ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার আরেকটি কারণ এটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দলের বিপক্ষে বাংলাদেশ যে জয় পেয়েছে, তা অসাধারণ এবং পুরোপুরি প্রাপ্য। অভিনন্দন বাংলাদেশকে।’
 
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

এটিই এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা জয়
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের
টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন, ভিডিওকলে যে বার্তা দিলেন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ