ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​জ্বালানি সংকটের সমাধান এক বছরে করা সম্ভব নয়: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৩:০২:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৩:০২:২৬ অপরাহ্ন
​জ্বালানি সংকটের সমাধান এক বছরে করা সম্ভব নয়: অর্থমন্ত্রী ​ছবি: সংগৃহীত
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এ সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে। 

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেয়া সম্ভব নয়। সংকট নিরসনে সরকার কাজ করছে। 

রোববার (১৬ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যামচেম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। 
 
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট অতীত থেকে পাওয়া। এ সমস্যা ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। তবে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে সরকার কোনো সময় নষ্ট করছে না।
 
সংকট নিরসনে নিরলসভাবে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুতের সমন্বয়ে একটি এনার্জি মিক্স তৈরি করা হচ্ছে। জ্বালানি সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে। 

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীলতার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। উত্তরাধিকারসূত্রে পাওয়া আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। ভবিষ্যতের জ্বালানি চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লার সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে।
 
তিনি আরও বলেন, কর ব্যবস্থায় লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমিয়ে ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করছে সরকার।
 
এসময় দেশের পুঁজিবাজারও আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। জেপি মরগানের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি।
 
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ