এখন বাংলাদেশের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-০৮-২০২৬ ১২:২৫:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৮-২০২৬ ১২:২৫:২৭ অপরাহ্ন
ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ বরাবরই বাংলাদেশের ক্রিকেটের গুণমুগ্ধ। নিজের এক্স অ্যাকাউন্টে প্রশংসাসূচক মন্তব্য করে থাকেন। ডারউইনে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয়ের পর তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মানুষের জন্য এটি সত্যিই এক ঐতিহাসিক অর্জন।’
বিশপ মনে করেন, ‘এখন তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে—যে স্বীকৃতি এর আগে অনেকের কাছ থেকেই হয়তো যথেষ্ট মেলেনি।’
তিনি আরও লিখেছেন, ‘এই জয়ে অনেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসানসহ আরও অনেকে। তবে বিশেষভাবে হাসান মাহমুদের কথা বলতেই হয়। কয়েক বছর ধরেই তিনি দারুণ নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করে আসছেন। তার বোলিং অ্যাকশনও বেশ কার্যকর ও ছন্দময়।’
তার পরই কোচ ফিল সিমন্সের কথা স্মরণ করে বলেছেন, ‘ফিল সিমন্স এবং তার পুরো দলের জন্যও দারুণ খুশি। সত্যিই অসাধারণ এক অর্জন বাংলাদেশের।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স