ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সন্দেহভাজনসহ নিহত ৬

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০২:১৬:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০২:১৬:০৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সন্দেহভাজনসহ নিহত ৬ ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছেন।  স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) অঙ্গরাজ্যের মিসককি কাউন্টির একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।  ঘটনার পর ওই এলাকায় ব্যাপক অভিযান চালায় পুলিশ। 

মিশিগান স্টেট পুলিশের জানায়, ডেট্রয়েট থেকে প্রায় ২৭২ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিসককি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে দুপুরের কিছু আগে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে তিনজনকে মৃত এবং আরও একজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, সন্দেহভাজন ৩৯ বছর বয়সি চ্যাড হিকম্যান আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যান।

এরপর হিকম্যানকে ধরতে ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে অন্য একটি বাড়িতে আরও একজনের মরদেহ পাওয়া যায়।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে জানায়, হিকম্যান অস্ত্রধারী ও বিপজ্জনক। তাকে দেখলে কাছে না যাওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়।

পরে হুইটলক লেকের কাছে একটি জঙ্গল এলাকায় হিকম্যানের গাড়ির সন্ধান পায় পুলিশ। সেখানেই তার মরদেহ এবং আরও একজনের মরদেহ পাওয়া যায়।

প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে গুলির ঘটনা হিসেবে তদন্ত করলেও, নিহতদের প্রত্যেকের মৃত্যুর কারণ কী ছিল বা তাদের মধ্যে কোনো পারিবারিক কিংবা অন্য ধরনের সম্পর্ক ছিল কি না, তা এখনো জানায়নি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ