ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১১:৪২:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১২:৩৬:২৬ অপরাহ্ন
​ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম ​ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ৮৭.৬৯ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.৩০ ডলার বা ১.৬ শতাংশ কমে ৮১.৯৭ ডলারে দাঁড়িয়েছে।
 
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমতে পারে। এ কারণে ২০২৬ সালের বৈশ্বিক তেল চাহিদার পূর্বাভাস কমানো হয়েছে। তবে একই সংঘাতের কারণে তেল সরবরাহে সম্ভাব্য সংকট বাজারে দাম আরও বড়ভাবে কমে যাওয়ার পথে বাধা তৈরি করছে।

বুধবার প্রকাশিত মাসিক তেলবাজার প্রতিবেদনে ওপেক ২০২৬ সালে বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দৈনিক ৫ লাখ ৮০ হাজার ব্যারেল করেছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ