ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০৮-২০২৬ ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৬ ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন
পবিত্র আখেরি চাহার সোম্বা আজ ফাইল ছবি
পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার। হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবার মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ রোগে ভোগার পর সুস্থবোধ করেন। দিনটি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের দেশগুলোয় অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে থাকে।

২৩ হিজরির শুরুতে মহানবী (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমে অবস্থার অবনতি হওয়ায় নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর তিনি সুস্থ হয়ে ওঠেন। ওই দিন শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন রাসুল (সা.)। তাঁর সুস্থতার খবরে সাহাবিরা উচ্ছ্বসিত হয়ে হাজার হাজার স্বর্ণমুদ্রা দান করেন। তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৫ দিন পর ১২ রবিউল আউয়ালে ইন্তেকাল করেন হজরত মুহাম্মদ (সা.)।

ফারসি শব্দগুচ্ছ ‘আখেরি চাহার সোম্বা’ অর্থ শেষ বুধবার। সাহাবিদের অনুসরণে এ দিন দানখয়রাত করেন মুসলমানরা। আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ