ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​অভিনয়ের ব্যস্ততার মাঝেও এসএসসিতে তিথির সাফল্য

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৭:১৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৭:১৭:৫৯ অপরাহ্ন
​অভিনয়ের ব্যস্ততার মাঝেও এসএসসিতে তিথির সাফল্য ​ছবি: সংগৃহীত
অভিনয়ের পাশাপাশি পড়াশোনা সামলে এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’র ‘ফারহানা’ চরিত্রখ্যাত অভিনয়শিল্পী ইসরাত তিথি। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে তিনি জিপিএ-৪ অর্জন করেছেন।

জানা গেছে, নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও নাটকের শুটিংয়ের চাপের কারণে পরবর্তীতে বিভাগ পরিবর্তন করতে বাধ্য হন তিথি। পরীক্ষার মাত্র আট মাস আগে মানবিক বিভাগে যুক্ত হয়ে সংক্ষিপ্ত সময়ে নতুন সিলেবাসের সঙ্গে মানিয়ে নেন তিনি। এমনকি স্কুলের নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় নিজের সেকশনে প্রথম স্থানও অধিকার করেন এই অভিনেত্রী।

তিথির এই ফলাফলে উচ্ছ্বসিত তাঁর পরিবার। তাঁর মেজো বোন সাফিনা জানান, চরম ব্যস্ততার মধ্যেও তিথি কঠোর পরিশ্রম করেছে। পরীক্ষার মাত্র দুই দিন আগেও তাকে শুটিং করতে হয়েছে। এমনকি টেস্ট পরীক্ষার সময় কক্সবাজার থেকে সকালে ঢাকায় ফিরেই সরাসরি পরীক্ষার হলে বসতে হয়েছিল তাকে। শুটিংয়ের বিরতিতেও সে বই নিয়ে পড়াশোনা চালিয়ে গেছে।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুভূতি প্রকাশ করে তিথি লেখেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ