ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পাটক্ষেতেই কাটছে ওদের দিন!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০১:২৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০১:৪১:৪৫ অপরাহ্ন
পাটক্ষেতেই কাটছে ওদের দিন! ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে (একজন পুরুষ ও দুজন নারী) অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছিল।  দুই দেশের সিমান্তরক্ষীর চাপে পড়ে পাটক্ষেতেই কাটছে ওদের জীবন। 

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানিয়েছেন, শনিবার রাত ৩টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের ৭০/২-এস সীমান্ত পিলারসংলগ্ন গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ওই তিনজনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেন। এ সময় বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন তারা। বিজিবির সদস্যরা শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির অবস্থানের কারণে ওই তিনজন শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের ভেতরে অবস্থান নেন।

পরে রবিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের কাছে ফিরে যান। সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৬৮/৫-এস বরাবর একটি গেট খুলে তাদের ভারতের ভেতরে নিয়ে যান।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় তৎপরতার কারণে ওই তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি বিএসএফের ৩২ ব্যাটালিয়নকে জানানো হয়েছে।

বিজিবি বলেছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ