বিদ্যুৎ সংযোগ কেটে দিলেও চুরি করে আবার লাগায়: রাজউক চেয়ারম্যান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৮-২০২৬ ০৪:০০:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৮-২০২৬ ০৪:০০:৪৭ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রাজধানীতে ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে রাজউকের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও অনেকে অবৈধভাবে আবার সংযোগ নেন। এরপর আদালতেরও আশ্রয় নেন।
এভাবে প্রতিটি বাড়ির পেছনে একজন করে পরিদর্শক নিয়োগ করা সম্ভব নয়। ভবন নির্মাণে নিয়ম মানার ক্ষেত্রে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা জরুরি।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকিতে দেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ভবন নির্মাণে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সীমাবদ্ধতা তুলে ধরে রাজউক চেয়ারম্যান বলেন, ‘একটা বাড়ির বিদ্যুৎ সংযোগ কাটা হলে তারা আবার চুরি করে লাগায়, কোর্টে যায়।
তাহলে একটা বাড়ির পেছনে কি আমাকে একজন করে ইন্সপেক্টর লাগিয়ে রাখতে হবে? এত লক্ষ ইন্সপেক্টর আমি কোথায় পাব? এই চ্যালেঞ্জগুলো আমাদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স