ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় গাঁজা জব্দ করল বিজিবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ১২:০৫:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ১২:০৫:৫০ অপরাহ্ন
ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় গাঁজা জব্দ করল বিজিবি ফাইল ছবি
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (৭ আগস্ট) পরিচালিত এ অভিযানে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবি ফেনী ব্যাটালিয়ন ছাগলনাইয়া সীমান্তে এ অভিযান পরিচালনা করে। জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

​বিষয়টি নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ